শিরোনামঃ

উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক
উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন–শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত।

পরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ীর কোনাপাড়ার ‘মিনি কক্সবাজার’ এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের জমির পাশে বালুর মাঠে ‘উগ্রবাদী সংগঠনের’ কিছু ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য ‘প্রশিক্ষণ নিতে’ জড়ো হয়েছে। পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্থানে কী কারণে জড়ো হয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেনি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত।

পরে একই দিন সকালে কড়া নিরাপত্তার মধ্যে গ্রেপ্তার ৬ জনকে আদালতে নিয়ে আসে পুলিশ।

ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাদের এজলাসে তোলা ও শুনানি শেষে নিয়ে যাওয়া হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।