শিরোনামঃ

স্থানীয় সরকার বিভাগ সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ


স্থানীয় সরকার বিভাগ সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরাব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

এ লক্ষ্যে ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট ও ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ড-সমৃদ্ধ ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব সিটি করপোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

 

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এসংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।

 

চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব কর্মকর্তা-কর্মচারীর আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

নতুন এ হাজিরাব্যবস্থায় ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি শনাক্ত করা হবে।

 

 

পাশাপাশি ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে হাজিরার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে।

এতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।