সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

অনলাইন ডেক্স / ৫৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের মধ্যে দুজন মাদক কারবারি ও দুজন সাজাপ্রাপ্ত আসামি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ২০ এপ্রিল রাতে র‌্যাবের একটি বিশেষ দল শহরের বাগিচাগাঁও এলাকায় অভিযান চালায়।এ সময় ৩ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

এর আগে সকালে বুড়িচং থানার মিরপুর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে মহসিন (৫৯) ও আলী আজগর কালু (৬৪) নামের দুই ব্যক্তিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

অপরদিকে রাতে শহরের টমছমব্রিজ ও রসুলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. অলিউল্লাহ সুমন (৫৫) ও মিন্টু মিয়াকে (৪৯) গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, গ্রেপ্তার মহসিন ও আলী আজগর কালু দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।


More News Of This Category