সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শ্রেণিকক্ষে সংসদ সদস্য, শিক্ষার্থীদের বেঞ্চে বসে শুনলেন ক্লাস

অনলাইন ডেক্স / ৪৬ প্রকাশিত সময়:
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সপ্তম শ্রেণির বাংলা ক্লাস চলছে। শিক্ষার্থীদের পড়াচ্ছেন শিক্ষক। হঠাৎ শ্রেণিকক্ষের দরজার সামনে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এরপর তিনি শ্রেণিকক্ষে থাকা শিক্ষকের অনুমতি নিলেন প্রবেশের জন্য।শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে টেবিলে বসে পড়লেন।

 

এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে নিয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা ইতিবাচক পোস্ট দিয়ে প্রশংসাও করছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দিদার মডেল হাই স্কুলে এ ঘটনা ঘটে।

এরপর তিনি অন্য শিক্ষার্থীদের মতো গভীর মনোযোগ দিয়ে ক্লাস শিক্ষকের পাঠদান শুনলেন। এর আগে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে অংশ নিতে স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এরপর মনিরুল হক চৌধুরী স্কুল পরিদর্শনে গিয়ে সপ্তম শ্রেণির প্রথম বেঞ্চে ছাত্রদের সঙ্গে বসেন।

প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই ক্লাসে তিনি মনোযোগ দিয়ে পাঠ শোনেন।

এক পর্যায়ে এক ছাত্রীর কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি-মজুর’ কবিতাটি আবৃত্তি শোনেন। ক্লাসের শেষ দিকে মনিরুল হক চৌধুরী দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্ব, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং নিজেদের দক্ষতা গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন। 

দিদার মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্চনা দেবনাথ বলেন, ‘একজন সংসদ সদস্য হয়েও শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে সময় দিয়ে পাঠগ্রহণ করা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে।তেমনি শিক্ষকদের মাঝেও দায়িত্ববোধ ও আন্তরিকতা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।’

 

এ বিষয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করেছি। আমাদের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হলে তাদের কাছে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। শিক্ষা যদি তাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে, তাহলে তারা আর স্কুল ফাঁকি দেবে শিক্ষার্থীর। এ বিষয়ে শিক্ষকদের আন্তরিকতা অত্যন্ত জরুরি আমি মনে করি।


More News Of This Category