সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কেরিনগর বাজারে দোকান দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৪৬ প্রকাশিত সময়:
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কেরিনগর বাজারে দোকান দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

মাগুরার মহম্মদপুর উপজেলার ১নং বাবুখালী ইউনিয়নের কেরিনগর বাজারে একটি দোকান জোরপূর্বক দখল, লুটপাট ও হামলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ভুক্তভোগী মিজানুর রহমান অভিযোগ করেন, বাবুল মুছা ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার দোকান দখল করে এবং এ সময় লুটপাট ও হামলার ঘটনা ঘটায়।
মিজানুর রহমান আরও জানান, তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ওই দোকানে ব্যবসা করে আসছেন এবং দোকানসহ জায়গাটি তার দখলেই ছিল। হঠাৎ করেই তার ওপর এমন হামলা ও দোকান দখলের ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে কেরিনগর বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


More News Of This Category