সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

টেকনাফে সিমেন্টভর্তি নৌকাসহ আটক ১১

অনলাইন ডেক্স / ৩২ প্রকাশিত সময়:
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৯ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এসব মালপত্র জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে সেন্ট মার্টিন লাইটহাউস হতে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা শনাক্ত করে নৌবাহিনী। তাৎক্ষণিক সে নৌকার অবস্থানে পৌঁছে জব্দ করে।পরে তল্লাশি করে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় ১১ জনকে আটক করা হয়।

 

নৌবাহিনী জানায়, নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে দায়িত্ব পালন করছে। সেই সঙ্গে সমুদ্রে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে টহলে নিয়োজিত রয়েছে।


More News Of This Category