সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চট্টগ্রামে কিশোরকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ১

অনলাইন ডেক্স / ২৯ প্রকাশিত সময়:
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আবুল কালাম মাঝি (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আবুল কালাম ভোলা জেলার মনপুরা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সদরঘাট এলাকায় বসবাস করছিলেন।পুলিশ জানায়, গত ২৪ মার্চ রাত আটটার দিকে ওই কিশোর বাসা থেকে নিউ মার্কেট এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে অভিযুক্ত আবুল কালাম ও তার সহযোগীরা তাকে প্রলোভন দেখিয়ে সদরঘাট এলাকার একটি মেসে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে। পরদিন ২৫ মার্চ বিকেলে তাকে রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি হোটেলের কক্ষে নেওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

 

ওসি আফতাব উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে ২০ এপ্রিল রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সদরঘাট থানার আমির আলী জমিদারের মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category