সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

অনলাইন ডেক্স / ৩৫ প্রকাশিত সময়:
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে দীর্ঘ ১৯ বছর পর স্বামী সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোলায়মান (৩৫) সদর উপজেলার গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

 

স্পেশাল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহজাহান কবির জানান, সোলায়মানের স্ত্রী আয়শা খানমের গায়ের রং নিয়ে পারিবারিক কলহ চলছিল। এর জেরে ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে গালুটিয়া এলাকার একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়।

পরদিন স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহত আয়শা খানমের মামা আদম আলী বাদী হয়ে ৬ মার্চ সদর থানায় হত্যা মামলা করেন।

পরে পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর সোলায়মানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রধান আসামি সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান এবং অন্য তিনজনকে খালাস দেন।


More News Of This Category