বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ছোপখালী গ্রামের আল আমিন (২৭) গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দক্ষিণ ছোপখালী গ্রামের মাতুব্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা শিকার করেন বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক হেসেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ছোপখালী গ্রামের মাতুব্বর বাড়ির সামনে আল আমিন বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে।ঠিক পেছন থেকে গাছ বোঝাই একটি টমটম উল্টে যায়। এসময় গাছের নিচে চাপা পড়েন হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা গ্রামের আল আমিন। পরে স্থানীয়রা আল আমিনকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণার করেন।
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ‘পুলিশ আল আমিনের মরদেহ ময়না তদন্তের জন্য বেতাগী থানায় নিয়ে আসেন।