শিরোনামঃ
শাহ আমানতে কমছে ফ্লাইটের স্থবিরতা, তবে কাটেনি শঙ্কা মোরেলগঞ্জে জাগপা নেতা রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সেমিনার রুমে এসি সংযোজন উদ্বোধন ভাষাগত দক্ষতা বাড়লে কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী ভারত থেকে আরো ৫ হাজার টন ডিজেল আসা শুরু
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য!

অনলাইন ডেক্স / ২৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জুলাই বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রতিবাদ, ত্যাগ আর সাহসিকতায় গড়ে ওঠা এক অনন্য গণ-আন্দোলন। কিন্তু এই গৌরবের আড়ালেই নীরবে সক্রিয় হয়ে উঠেছে এক অসাধু চক্র- যারা শহীদের আত্মত্যাগকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর।

ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী শেখ জিল্লুর জুলাই আন্দোলনের একজন শহীদ। ১৮ মাস পেরিয়ে গেলেও তার পরিবার করতে পারেনি নিজের সন্তানের হত্যার মামলা।

শেখ জিল্লুরের বাবা মো. হাসান শেখ বলেন, আমরা এটা করতে গেলে বললো যে, মামলা হয়ে গেছে।

যিনি মামলা করেছেন, তিনি আপনাদের আত্মীয় কি না- জানতে চাইলে তিনি বলেন, না না, আমরা তাকে চিনি না।

অভিযোগ রয়েছে, অজ্ঞাত ব্যক্তির করা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে নিরপরাধ মানুষকেও। হাসান শেখ বলেন, অনেক লোককে মিথ্যা মামলা দিয়েছে।

একই ধরণের অভিযোগ কুমিল্লাতেও। আন্দোলনে অংশ নিয়েও একাধিক হত্যা মামলার আসামি এখন ইঞ্জিনিয়ার মনিরুল আলম।

তিনি বলেন, আমি তো পক্ষে ছিলাম আন্দোলনের। আমার নামে সর্বমোট আটটি মামলা দিয়েছে। 

তিনি বলেন, আমি বাড়ি যেতে পারি না। আমার স্ত্রী-সন্তানকে দেখতে পারি না।

কিন্তু কেন এমন হচ্ছে? অভিযোগ রয়েছে, স্থানীয় বিরোধ আর ব্যক্তিগত স্বার্থে নাম জড়ানো হচ্ছে এসব মামলায়।

মনিরুল আলমের মামলার বাদি আকতার হোসেন বলেন, মামলা করে সবাই বাণিজ্য করেছে। প্রভাবশালী নেতারা মামলা দিতে বলেছে এবং টাকা নিয়েছে বলে অভিযোগ তার।

অনুসন্ধানে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। মামলার তালিকায় নাম যুক্ত করা হচ্ছে বিভিন্ন উৎস থেকে- যেখানে প্রকৃত ঘটনার সঙ্গে অনেকেরই নেই কোনো সম্পর্ক।

মনিরুল আলমের মামলার আরেক বাদি ইনজামামুল হক রানা বলেন, মামলা ছাত্ররা করেনি। আমরা যা করেছি, জামায়াত থেকে তালিকা নিয়েছি, বিএনপি থেকে তালিকা নিয়েছি, আমরা নিজেরা তালিকা করেছি। কী করেছি- আপনার সঙ্গে আমার ব্যক্তিগত ক্ষোভ আছে, ক্ষোভের কারণে আমি নামটা দিয়ে দিয়েছি। শুধু তাই না, ৪ তারিখে আমার সঙ্গে আন্দোলন করেছে সে মামলার আসামি।

ঢাকাতেও একই চিত্র। মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে।

ভুক্তভোগী লিটন চৌধুরী বলেন, উনি (আইনজীবী) আমাকে ডকুমেন্টটা দিয়েছেন এবং বলেছেন, আপনার নামটা কাটা যাবে- আড়াই লাখ টাকা লাগবে। উনার নাম হলো, অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী সোহাগ।

নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানে জানা গেছে, কোনো কোনো ক্ষেত্রে বাস্তবে মামলাই নেই। শুধু ভয় দেখিয়ে অর্থ আদায়ের ফাঁদ তৈরি করা হচ্ছে।

বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, সিআর মামলা নাম্বার ব্ল্যাঙ্ক – নাম্বার পড়ে নাই। এরকম করে কোর্টে আবেদন দিয়েছে। কোর্ট সেটা আমলে নেওয়ার আগেই এগুলো দিয়ে হয়তো প্রতারণা করতে পারে।

আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, অনেক মামলায় নিরপরাধ ব্যক্তিদের জড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে হাজারো নিরপরাধ মানুষকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডিএনপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন বলেন, আমাদের দৃষ্টিতেও এরকম অনেকগুলো বিষয় এসেছে যে, কিছু নিরপরাধ ব্যক্তিকে এসব মামলায় সম্পৃক্ত করা হয়েছে। যারা এই মামলাগুলোতে সম্পৃক্ত না, তাদেরকে কোর্টের মাধ্যমে আমরা প্রতিবেদন দিচ্ছি- যাতে করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া যায়।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান বলেন, যদি কারও নামে মিথ্যা মামলা করা হয়, যদি প্রমাণিত হয় যে, তিনি এতে জড়িত ছিলেন না – সেটি

মানবাধিকারের শুধু চরম লঙ্ঘন না, তারা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী।

জুলাই একটি আন্দোলনের নাম নয়, এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতীক। কিন্তু সেই আদর্শকে আড়াল করে যদি অসাধু চক্র গড়ে তোলে বাণিজ্যের জাল, তবে তবে তা শুধু অন্যায়ই নয়, শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।


More News Of This Category