শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মানিকগঞ্জে শিশুহত্যা সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল ২ জনের

অনলাইন ডেক্স / ২৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জ সদর উপজেলার বনপাড়িল গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ৯ বছরের শিশু আতিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা জিনিসিপত্র না পাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা। পরে ওই শিশুর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ  ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বনপাড়িল গ্রামের পান্নু মিয়া ও তার ভাই ফজুল মিয়া। এ ছাড়া আহত হয়েছেন পান্নু মিয়ার ছেলে নাজমুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বনপাড়িল গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে আতিকার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

লাশ উদ্ধারের সময় আতিকার কানের স্বর্ণের দুল ও গলার চেন পাওয়া যায়নি। এ থেকে স্থানীয়রা ধারণা করেন, স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে আতিকাকে হত্যা করা হয়। 

এ ঘটনা ফেসবুকে ও স্থানীয়ভাবে মাইকিং করে প্রচার করা হয়। পরে আতিকাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পান্নু মিয়া, ফজলু মিয়া এবং নাজমুলকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় জনতা।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত নাজমুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল

মামুন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন। এ ঘটনায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বনপাড়িল গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ।

শিশু অতিকার অস্বাভাকি মৃত্যু হয়েছে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন জানান, গণধোলাইয়ের মৃত্যুসহ সব বিষয়ে তদন্ত শুরু হয়েছে।


More News Of This Category