শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হোমনায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেক্স / ২৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কুমিল্লার হোমনায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী (১৮) বাদী হয়ে হোমনা থানায় মামলা করেছেন। হোমনা থানা পুলিশের ওসি টমাস বড়ুয়া বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের উত্তরকান্দিগামী রাস্তার নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়াবাসায় থাকেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কৃষি কলেজ এলাকা অতিক্রমের পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার ৬-৭ জন সহযোগী দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করেন। তারা দম্পতিসহ অটোরিকশাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মোড় থেকে পশ্চিমে একটি নির্জন ইটের রাস্তার দিকে যান।

সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখেন। 

অপরদিকে, বাকিরা তার স্বামী ও অটোরিকশা চালককে দূরে সরিয়ে নিয়ে যান। এই সুযোগে আশিকুর রহমান ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

 

ওসি টমাস বড়ুয়া বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।আশা করছি, দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’


More News Of This Category