বিপিসির সাত কর্মকর্তার বদলি ও পদায়ন

অনলাইন ডেক্স
বিপিসির সাত কর্মকর্তার বদলি ও পদায়ন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

যমুনা অয়েল কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌ. মো. আমীর মাসুদকে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে।বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিপিসির মহাব্যবস্থাপক ( বাণিজ্য ও অপারেশনস) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে বদলি করে বিপিসির অর্থ বিভাগের মহাব্যবস্থাপক এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক করা হয়েছে।

এ ছাড়া, বিপিসি চেয়ারম্যানের দপ্তরের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে বাণিজ্য ও অপারেশনস বিভাগের মহাব্যস্থাপক এবং অর্থ বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. জাহাঙ্গীর কবিরকে নিরীক্ষা বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।