শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ছেলের মাদক বিক্রির টাকা পাচারের দায়ে মায়ের কারাদণ্ড

অনলাইন ডেক্স / ৩১ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় ছেলের মাদক বিক্রির অর্থপাচারে সহায়তার অভিযোগে ৯০ বছর বয়সী এক নারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার নাম প্রকাশ করা হয়নি।

আদালতের তথ্য অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৯ দফায় মোট ৩৮৬ মিলিয়ন ওন (প্রায় ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) গ্রহণ করেন ওই নারী। পরে তিনি তার ছেলের নির্দেশে নির্ধারিত একটি ব্যাংক হিসাবে ওই অর্থ স্থানান্তর করেন।বিষয়টি শুনানি করে ইনচন জেলা আদালত।

 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তার ছেলে ‘সং’ বর্তমানে কম্বোডিয়ায় কারাবন্দি। ২০২০ সালে দেশটিতে মেথামফেটামিন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তিনি সেখানে সাজা ভোগ করছেন।

আদালত জানায়, ২০১৯ সালে ওই নারী পাঁচবার কম্বোডিয়া সফর করেন এবং তার ছেলে গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানতেন।

ফলে তিনি যে অবৈধ অর্থ লেনদেন করছেন, তা সম্পর্কে তার অবগত থাকার কথা।

 

রায়ে বিচারক উই ইউন-সুক সোমবার বলেন, ‘তার কর্মকাণ্ড অবৈধ অর্থের উৎস শনাক্ত করা কঠিন করেছে এবং মাদকের বিস্তারেও ভূমিকা রেখেছে, যা অপরাধটিকে গুরুতর করে তুলেছে।’

তবে দণ্ড নির্ধারণে আদালত নারীর বয়স এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো মাদক-সংক্রান্ত অপরাধের রেকর্ড না থাকার বিষয়টি বিবেচনায় নিয়েছে।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ কম্বোডিয়া থেকে ‘সং’-কে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

এদিকে সিউলভিত্তিক কিয়ংহিয়াং পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সং তার মেয়েকেও এই ঘটনায় জড়িত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তার মেয়ের বিরুদ্ধে ৬০০ মিলিয়ন ওনের বেশি অবৈধ অর্থ গ্রহণ এবং এর মধ্যে ২৭৪ মিলিয়ন ওয়ন স্থানান্তরের অভিযোগে মামলা হয়।


More News Of This Category