সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেক্স / ৪২ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৪ এপ্রিল)। ১৯৭১ সালের এ দিনে ভৈরব ব্রিজের কাছে আশুগঞ্জে মরণপণ যুদ্ধে তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন শহীদ হন। মুক্তিযুদ্ধে তিনি তৎকালীন ইস্টবেঙ্গল রেজিমেন্ট ক্যাপ্টেন নাসিমের অধীনে যুদ্ধ করেন। হানাদার বাহিনী স্যাবর জেট দ্বারা আক্রমণ করে ও শত্রু সেনাদের হেলিকপ্টারে নামিয়ে দেয়।দু-পক্ষের তুমুল সংঘর্ষে তিনি মারা যান। খুররম ঢাকা কলেজের মেধাবী ছাত্র ছিলেন।

 

এনায়েত উদ্দিন মো. কায়সার খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৫৩ সালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগর গ্রামে খাঁন পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।বাবা আলাউদ্দিন খাঁন তৎকালীন বাংলাদেশ জুট বোর্ডের পরিচালক ছিলেন। সাত ভাই বোনের মধ্যে নজিব উদ্দিন খাঁন খুররম ছিলেন চতুর্থ। ২০২৪ সালে এই বীরযোদ্ধাকে সরকার স্বাধীনতা পদক (মরণোত্তর) প্রদান করেন।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষে সহোদর সোনিয়া এন্ড সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খান আগামীকাল বুধবার (১৫ এপ্রিল) নরসিংদীর বেলাব হোসেন নগরে শহীদ নজিব উদ্দিন খান খুররম কলেজে স্মরণসভার আয়োজন করেছেন বলেও জানান।


More News Of This Category