শিরোনামঃ

সিরাজগঞ্জে সেচ মোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু


সিরাজগঞ্জে সেচ মোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরাজগঞ্জে সেচ মোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

 

মোঃ ইনসাফ আলী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক দেশের প্রত্যয়।

 

 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে সেচ মোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজু ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ইসলাম কুমাল্লু গ্রামের মো. এমদাদুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেচ মোটরের পাশে মাছ ধরার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে রাজু বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়রা সেচ মোটর ও বৈদ্যুতিক সংযোগের আশপাশে ঝুঁকিপূর্ণভাবে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এবং অবৈধভাবে সেটের লাইন নিয়ে সেচ দিয়ে মাছ না ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।