সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঠুনকো বিষয়ে বিরোধী দলের ওয়াকআউটে খুব দুঃখ পেয়েছি : চিফ হুইপ

অনলাইন ডেক্স / ৪৮ প্রকাশিত সময়:
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে পাঁচ দিনে ১১৭টি বিল পাস করার রেকর্ড এই প্রথম, যা নজিরবিহীন। এত কিছুর পরও বিরোধী দলের সদস্যরা ছোট দুটি সংশোধনী আনার কারণে একটি ঠুনকো বিষয় নিয়ে ওয়াকআউট করেছেন। এ ঘটনায় আমরা খুব দুঃখ পেয়েছি।’

রবিবার (১২ এপ্রিল) নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেলের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘সরকারি ও বিরোধী দলের সদস্যদের নিয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে ১৩৩টি অধ্যাদেশ চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। ১৬টি অধ্যাদেশে সংশোধনীর প্রয়োজন থাকায় সেগুলো পরে বিল আকারে আনার সিদ্ধান্ত হয়েছে এবং ১১৭টি অধ্যাদেশ পাসের বিষয়ে ঐকমত্য হয়। সেই অনুযায়ী ৫ দিনে ১১৭টি বিল পাস করতে সংসদ সচিবালয় ও বিজি প্রেসের সংশ্লিষ্টরা নির্ঘুম রাত কাটিয়েছেন।’

জুলাই জাদুঘর নিয়ে তিনি বলেন, ‘১৯৭১ সাল থেকে শুরু করে পঁচাত্তরের দুর্ভিক্ষ, বাকশাল, নব্বইয়ের গণ-আন্দোলন ও চব্বিশের গণ-অভ্যুত্থানকে এক সুতোয় গেঁথে জুলাই জাদুঘরকে সমৃদ্ধ করা হবে।এটি একটি জীবন্ত বিষয় হবে।’


More News Of This Category