সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

অনলাইন ড্রেস / ১৮ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হাত-পা বাঁধা ও শরীরে পোড়ার দাগসহ নাসিমা নামে ৪০ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাসিমা রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহর স্ত্রী।

 

 

সোমবার (১ জুন) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে জানান, মরদেহটির গলায় দড়ি পেঁচানো ছিল। এ ছাড়া ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থার পাশাপাশি শরীরের পেছনের অংশে আগুনে পোড়ার চিহ্ন পাওয়া গেছে।

 

 

ঘটনাটি হত্যাকাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category