সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ময়মনসিংহে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার শিক্ষক

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

ময়মনসিংহের তারাকান্দায় এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আবু রাহাত (২২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১ জুন) সকালে শিক্ষার্থীর মা বাদী হয়ে আবু রাহাতকে আসামি করে তারাকান্দা থানায় মামলা করেন।

 

 

মামলার পর দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আবু রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আবু রাহাত জেলার ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানিয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের আগে সব শিক্ষার্থীকে ছুটি দিয়ে মাদরাসা বন্ধ করে দিলেও ভুক্তভোগী শিক্ষার্থীকে বাড়িতে যেতে দেননি শিক্ষক আবু রাহাত। পরে আবু রাহাত ওই শিক্ষার্থীকে মাদরাসায় রেখে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে।গতকাল রবিবার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়।এদিকে, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিযান চালিয়ে আবু রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।

 

তারাকান্দা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

মামলার তদন্ত কার্যক্রম চলছে।


More News Of This Category