সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ময়মনসিংহে ফুচকা আগে দেওয়ায় ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১

অনলাইন ড্রেস / ১৯ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শিপন মিয়া (১৮) নামে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) মৃত্যুবরণ করে সে।

 

 

এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত স্থানীয় মরিচার গ্রামের রমজান আলীর ছেলে। রবিবার (৩১ মে) সংঘর্ষ ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় প্রায় ২০০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈদের দিন বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামক স্থানে ব্রহ্মপুত্র নদের পাড়ে বেড়াতে আসা হাজার মানুষের ভিড়ে বিক্রি হচ্ছিল ফুচকাসহ অন্যান্য খাদ্য।

 

 

ওই সময় স্থানীয় মরিচারচর এলাকার কয়েক জন কিশোর ফুচকার দোকানে গিয়ে ফুচকার অর্ডার দেয়। এর মধ্যে পাশের চরআলগী গ্রামের কয়েকজন কিশোরও একই সময় ফুচকার অর্ডার দেয়। ওই সময় চরআলগী গ্রামের কিশোরদের আগে ফুচকা দিয়ে দেওয়ায় মরিচার গ্রামের কিশোররা ক্ষিপ্ত হয়ে ওঠে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।এ সময় ঘটনাটি মীমাংসা করে দিতে এগিয়ে যান মরিচার চর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. ইব্রাহিম মিয়া। তিনি ঘটনা ফয়সালা করে চলে যান। পরে রাতে ইব্রাহিমকে উচাখিলা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে হামলা চালায়। ঘটনার সময় তিনি গুরুতর আহতও হন। এ ঘটনা জানতে পেরে ইব্রাহিমের লোকজন ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুরে চরআলগী গ্রামে গিয়ে প্রতিপক্ষের বাড়িতে গিয়ে হামলা চালায়।

 

 

এ সময় প্রায় অর্ধশতাধিক খড়ের গাদার মধ্যে আগুন ও বাড়িঘরে লুটপাট চালায় তারা।

এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার সময় কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মরিচার গ্রামের রমজান আলীর ছেলে শিপন মিয়াকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান।

 

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আযম জানান, বাড়ি-ঘরে হামলার ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরদিকে, নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


More News Of This Category