রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে ১১ দলের বিক্ষোভ

অনলাইন ডেক্স / ৩৮ প্রকাশিত সময়:
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবকাশ মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন ওসমানী, লেবার পার্টির জেলা সভাপতি সালমান খান বাদশা, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম নাঈম, সদর উপজেলা আমির মাওলানা ছিদ্দিকুর রহমান এবং পৌর আমির ইসাহাক আলী খানসহ অন্য নেতারা।

এ সময় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি কোনো দলীয় স্বার্থের বিষয় নয়; এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন। তারা অভিযোগ করেন, সরকার এ দাবিকে উপেক্ষা করে সময়ক্ষেপণ করছে। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।তারা আরো বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। প্রয়োজন হলে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।


More News Of This Category