পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের
ফরিদপুর সফর আগামীকাল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি আগামীকাল শনিবার তার নিজ জেলা ফরিদপুর সফর করবেন।
এ সফরে তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী শনিবার
বিকাল ৩টায় নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে নিজ বাসভবনে পৌঁছাবেন।
সেখানে তিনি নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
পরে তিনি লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া জিপিএস থেকে সাভার ব্রিজ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন ভূমি অফিস ভবনের উদ্বোধন করবেন।
এছাড়া প্রতিমন্ত্রী পুরাপাড়া ইউনিয়নের দফা উত্তরপাড়া কালী পূজা উদ্যাপন অনুষ্ঠান, মজলিশপুর সার্বজনীন মন্দির প্রাঙ্গনে কালী পূজা অনুষ্ঠান এবং তালমা বাজারে হিন্দু সম্প্রদায়ের গৌরাঙ্গ চন্দ্র দত্তের বিদায়ী আত্মার শান্তি কামনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ।