রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা কেন্দ্রীয় বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৭৮ জন মনোনীত

জেলা প্রতিনিধি ফরিদপুর / ২৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা কেন্দ্রীয় বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৭৮ জন মনোনীত

 

জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ৫০০০ প্রতিযোগী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেন্দ্রীয় বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছেন। জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ৩ শতাধিক প্রতিযোগী কেন্দ্রীয় বাছাইয়ে নির্বাচিত হন।
গতকাল অনুষ্ঠিত কেন্দ্রীয় বাছাই পর্বে কিশোর ও সাধারণ বিভাগ মিলিয়ে যাচাই-বাছাই শেষে মোট ৭৮ জন প্রতিযোগীকে চূড়ান্ত মান নির্ধারণী প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে।
মনোনীতদের মধ্যে ফরিদপুর জেলার প্রতিযোগীরা সাফল্য অর্জন করেছে। সাধারণ বিভাগে ফরিদপুরের প্রতীচ্য কুমার দে বর্ণ ও ব্রততী দাস এবং কিশোর বিভাগে শ্রেয়ান বিশ্বাস কেন্দ্রীয় বাছাই উত্তীর্ণ হয়ে চূড়ান্ত মান নির্ধারণী পর্বের জন্য নির্বাচিত হয়েছে। শুক্রবার ‌ তারা চূড়ান্ত মান নির্ধারণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
ফরিদপুর শাখার পক্ষ থেকে বিজয়ী প্রতিযোগীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।


More News Of This Category