রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দিনাজপুরে নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতেই আগুন দিলেন যুবক

অনলাইন ডেক্স / ৬১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতেই আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মো. ইসরাফিল হোসেন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে ঘোড়াঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এসকে বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ইসরাফিল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বুধবার রাতে তিনি নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎ করে নিজের বসতঘরে আগুন লাগিয়ে দেন।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের কিছু আসবাব ও মূল্যবান সামগ্রী পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


More News Of This Category