ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গভীর নলকূপ স্থাপনের দাবি মাসুদ সাঈদীর
অনলাইন ডেক্স
/ ৪৩
প্রকাশিত সময়:
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
Share
সুপেয় পানির সংকট নিরসন ও লবণাক্ততা দূরীকরণে জনস্বার্থে পর্যাপ্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গভীর নলকূপ স্থাপনের দাবি জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদ।
কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি এই দাবি জানান।
জবাবে দাবি বাস্তবায়নের আশ্বাসের পাশাপাশি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ রবিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে নোটিশটি উত্থাপন করে সংসদ সদস্য মাসুদ সাঈদী।তিনি বলেন, ‘তৌগোলিক অবস্থানের কারণে পিরোজপুরের পানিতে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে লোনা পানি লোকালয়ে ঢুকে সুপেয় পানির উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নিরাপদ পানির অভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ বিভিন্ন রোগসহ নানা জটিলতায় ভুগছে। তাই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গভীর নলকূপ স্থাপন করা গেলে জনগণ সুপেয় পানির পাশাপাশি নানা প্রকার রোগবালাই থেকে মুক্তি পাবে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।
অতীব জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সুপেয় পানির সংকট নিরসন ও লবণাক্ততা দূরীকরণে বর্তমান সরকার কাজ করছে। সুপেয় পানির সংকট নিরসনে উপকূলীয় জেলাসমূহে রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্প চালু রয়েছে। এছাড়া গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় গভীর নলকূল স্থাপন, কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প রয়েছে।
যা পিরোজপুর জেলার উপজেলাগুলোতেও বাস্তবায়ন হচ্ছে। সংকট নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ।উপদেষ্টা: এইচ এন কামরুল ইসলাম, সভাপতি রিপোর্টার্স ইউনিটি মাগুরা।উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )।উপদেষ্টা:অমিত সরকার সহ সভাপতি মহানগর প্রেসক্লাব ফরিদপুর।প্রকাশক ও সম্পাদক : আশিষ কুমার সাহা মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম,সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল,নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার,বার্তা সম্পাদক: বাঁধন সরকার,সহকারী বার্তা সম্পাদক: শংকর কুমার দাস।কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০আঞ্চলিক অফিস: শ্রী অঙ্গন মার্কেট তৃতীয় তলা রুম নং০৭, গোয়ালচামট, ফরিদপুর সদর, ফরিদপুর।ই-মেইল desherprottoy@gmail.comঅফিস ফোন+8809638278137,01783931689,জরুরী প্রয়োজনে -01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।