রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার -গজাল ইমন অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি খুলনা / ৪৯ প্রকাশিত সময়:
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার -গজাল ইমন অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার

 

জেলা প্রতিনিধি খুলনা

 

কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ও মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় ০৪ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার(গজাল ইমন) (২৩) পিতা-আলমগীর হোসেন, সাং-মহেশ্বরপাশা বুচিতলা, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকা হতে রাত ০৪.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের কার্তুজ এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

উল্লেখ্য, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত সন্ত্রাসী ইমন হাওলাদার (গজাল ইমন) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা, চুরিসহ ৭টি মামলার তথ্য পাওয়া গেছে।


More News Of This Category