রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি / ৩৭ প্রকাশিত সময়:
রবিবার, ৩ মে, ২০২৬

নাটোরের লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে লালপুর উপজেলার

উপজেলার তিলকপুর থেকে কাজীপাড়া গামী পাকা সড়কে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। শনিবার(৩রা মে-২০২৬) দিবাগত ভোররাত পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—কাজীপাড়া এলাকার শাওন আলী (২১) ও বোরহান উদ্দিন (৪৫)।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানায়,লালপুর থানা পুলিশের একটি অভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানায়,থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে জানা যায়,আটক হওয়া বোরহান উদ্দিনের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে লালপুর থানা পুলিশ।


More News Of This Category