শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইসি’র বিরুদ্ধে নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্বের অভিযোগ ‘আমজনগণ পার্টি’র

সোলায়মান সুমন ( ঢাকা প্রতিনিধি) / ৫২ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক দলীয় নিবন্ধন প্রক্রিয়া অযৌক্তিকভাবে বিলম্বিত ও বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’। কমিশনের এই আচরণকে রাজনৈতিক অধিকার খর্ব করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে রাজনৈতিক দলটি।

এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এবং নির্বাচন কমিশনের ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি। সকাল ১১টায় রাজধানীর পুরনো পল্টনস্থ ফায়েনাজ টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম এবং মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ। এছাড়া দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে ইসির বিতর্কিত ভূমিকার বিস্তারিত তুলে ধরবেন।
দলটির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নিবন্ধন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণ করছে। এটি আমাদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ।”


More News Of This Category