ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে ২ টি সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৬ দোকান

ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে ২ টি সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৬ দোকান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে ২ টি সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৬ দোকান

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও অপচয় রোধে রাতের অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত দুটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এ ছাড়া আবাসিক মিটারে অটো চার্জিংয়ের প্রমাণ পাওয়ায় এক গ্রাহকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার

(২৩ অক্টোবর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে নয়টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান কালে আবাসিক মিটারে বাণিজ্যিক কার্যক্রম, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার এবং বিভিন্ন চার্জিং স্টেশনের মিটার পরীক্ষা করা হয়। এ সময় রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৬টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।

অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।