শিরোনামঃ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ : পল কাপুর

admin5
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ : পল কাপুর
Getting your Trinity Audio player ready...

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন পল কাপুর।

অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছি।তিনি আরো বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সহযোগিতা, নিরাপত্তা, বাণিজ্য ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত এবং অভিন্ন মূল্যবোধ আমাদের দেশগুলোকে আরো সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।