শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিনিধি / ৬৬ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। এজন্য আমি আজকের সভা থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী রাজশাহীকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, রাজশাহী সুন্দর, আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সরকারের নির্দেশনা ও আইন অনুযায়ী আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ে রাসিকের প্রকৌশল বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। আমরা জনগণের নিকট দায়বদ্ধ। দলমত নির্বিশেষে নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে যথাযথভাবে কাজ করে যেতে হবে। পবিত্রতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। কাজের মাধ্যমে আমাদের আরও বেশি সুনাম অর্জন করতে হবে।

রাসিক প্রশাসক আরো বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। আগামী ৯০ দিনের কাজের স্কিমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

সভায় রাসিক প্রশাসক কাজের গুনগত মান বজায় রেখে অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করতে এবং চলমান উন্নয়ন কাজের গতি বৃদ্ধি করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।

সভায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কার্য সহকারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


More News Of This Category