সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চলতি মাসে তেলের কোনো সংকট হবে না : জ্বালানি বিভাগ

অনলাইন ডেক্স / ৫৪ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, ‘এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ। এ মাসে কোনো সংকট হবে না জ্বালানি তেলের।তিনি বলেন, ‘ইরান হরমুজ প্রণালি দিয়ে ৬টি জাহাজ ছেড়েছে। তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।’


More News Of This Category