শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলি, ৪ ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেক্স / ৭৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলিতে চারজন ইসরায়েলি সেনা নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযানের সময় নাহাল রিকনাইসান্স ইউনিটের সদস্যরা হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের মুখোমুখি হন। এসময় উভয় পক্ষের মধ্যে কাছাকাছি দূরত্বে তীব্র গোলাগুলি শুরু হয়।এতে কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

 

তদন্তে আরো বলা হয়, আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে অতিরিক্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আইডিএফ ট্যাংক থেকে গোলাবর্ষণ ও বিমান হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয় এবং এই এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।

আইডিএফ জানায়, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন—ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এনটিস (২১)। তারা সবাই নাহাল ব্রিগেডের রিকনাইসান্স ইউনিটে কর্মরত ছিলেন। চতুর্থ নিহত সেনার নাম এখনো প্রকাশ করা হয়নি।

একই ঘটনায় একজন সেনা গুরুতর আহত এবং আরেকজন রিজার্ভ সেনা মাঝারি ধরনের আহত হন। 

সূত্র : দ্যা টাইমস অব ইসরায়েল


More News Of This Category