রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিজয়নগরে বজ্রাঘাতে প্রবাসফেরত যুবকের মৃত্যু

অনলাইন ডেক্স / ৩৮ প্রকাশিত সময়:
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রাঘাতে আব্দুর রহমান (২৪) নামের প্রবাসফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামের শিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের সীমনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান স্থানীয় বাসিন্দা হেবজু মিয়ার বড় ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে প্রায় ৪ মাস আগে দেশে ফেরেন তিনি।

প্রত্যক্ষদর্শী প্রফেসর আলী আজম মীর জানান, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাত। এসময় আব্দুর রহমান সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার খান জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই আব্দুর রহমান পাশের একটি চায়ের দোকানে চা পান করে সেখানে দাঁড়িয়েছিলেন।আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড় থামার পরই এলাকাবাসী জানতে পারেন বজ্রপাতে আব্দুর রহমান মারা গেছেন।

 

বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


More News Of This Category