রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বগুড়ায় ধানক্ষেতে পড়ে ছিল বৃদ্ধের নিথর দেহ

অনলাইন ডেক্স / ৭৩ প্রকাশিত সময়:
রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মাল্টিমিডিয়া রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলায় একটি ধানক্ষেত থেকে আব্দুল লতিফ (৬৫) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (হিন্দুপাড়া) গ্রামের একটি স্যালোমেশিন ঘরের পাশের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গাবতলী উপজেলার নিশিন্দারা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত মোবারক আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার খেয়ে সাড়ে ৯টার দিকে তার নিজস্ব স্যালোমেশিন ঘরে ঘুমানোর জন্য যান।এরপর রবিবার সকাল ৯টার দিকে তার ভাতিজা মাসুদ আলম মেশিন ঘরের পাশের ধানক্ষেতে রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

ঘটনার খবর পেয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির এবং গাবতলী মডেল থানার ওসি মো. রাকিব হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বগুড়ার গাবতলী মডেল থানার ওসি মো. রাকিব হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category