শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নিউইয়র্কের বিমানবন্দরে বিমান ও গাড়ির সংঘর্ষ, আহত ৪

অনলাইন ডেক্স / ৭২ প্রকাশিত সময়:
সোমবার, ২৩ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ভূমিতে থাকা একটি অগ্নিনির্বাপক গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র অনুসারে, রবিবার রাতে লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে দমকল বাহিনীর একটি ট্রাকের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে লা গার্ডিয়ার বিমানবন্দরের রানওয়ে ৪-এ।

 

নিউইয়র্ক পুলিশ বিভাগের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, একটি বিমান এবং নিউইয়র্ক পোর্ট অথরিটির একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনাটি তদন্ত করছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পাইলট ও কো-পাইলট গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া একজন সার্জেন্ট ও একজন পুলিশ কর্মকর্তার হাত-পা ভেঙেছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল আছেন। আর কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে দাঁড়িয়ে আছে।

ককপিট ওপরের দিকে উঁচু এবং সামনের ফিউজেলাজের নিচের অংশ ক্ষতিগ্রস্ত। সূত্রমতে, বন্দর কর্তৃপক্ষের গাড়িটি ছিল একটি অগ্নিনির্বাপক গাড়ি। সেটি পুলিশ কর্মকর্তারা চালাচ্ছিলেন। 

সূত্রগুলো আরো জানায়, বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। সংঘর্ষের সময় বিমানটি অবতরণ করছিল এবং ঘণ্টায় প্রায় ৩০ মাইল বেগে চলছিল।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি ছিল একটি বোম্বার্ডিয়ার সিআরজে-৯০০ টুইন-জেট বিমান এবং এয়ার কানাডা এক্সপ্রেস মন্ট্রিল থেকে পরিচালনা করছিল।

 

সূত্র : সিবিএস নিউজ


More News Of This Category