মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নেতারা।
আজ শনিবার সাউথ এভিনিউয়ে বিক্ষোভে বসেন তারা। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে বলে এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার তথ্য এখনো পাওয়া যায়নি।নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানান মমতা ও তার দলের নেতারা।
তাদের এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গেছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :