চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশু সাদিয়া জেলার কচুয়া উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের রহিম হোসেনের মেয়ে। এ ঘটনায় অপর মৃত শিশু সামিরার বাবার নাম বিল্লাল হোসেন। চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে সামিরা তার দাদার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে দুই শিশু সাদিয়া ও সামিরা বাড়ির উঠানে খেলছিল।
একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু সাদিয়া ও সামিরাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। গুরুতর অবস্থায় দুই শিশুকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রি
য়াধীন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :