শিরোনামঃ

ইরানের হামলার পর নেতানিয়াহু বললেন ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’

অনলাইন ডেক্স
ইরানের হামলার পর নেতানিয়াহু বললেন ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার পর অন্তত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

 

এদিকে, ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে। সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন।

তিনি এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে উল্লেখ করেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে কাজ করা উদ্ধারকারী বাহিনীকে আরো শক্তিশালী করা হবে। একই সঙ্গে তিনি দেশবাসীকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

নেতানিয়াহু আরো বলেন, ‘সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।