শিরোনামঃ

স্থানীয় সরকার নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত

অনলাইন ড্রেস
স্থানীয় সরকার নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিন ধাপে এ সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও মঙ্গলবার তা স্থগিতের সিদ্ধান্ত জানায় ইসি।

 

 

ইসির জনসংযোগ শাখার পরিচালক আব্দুল মমিন সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সংলাপ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

ইসি সূত্র জানায়, বুধবার, বৃহস্পতিবার ও পরেরদিন শুক্রবার তিন ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ হওয়ার কথা ছিল।

 

 

আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিল ইসির। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসব থাকায় তা থেকে সরে আসে সংস্থাটি। পরে নভেম্বর তফসিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে তারা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।