শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কুমিরের আক্রমণে মৃত সুব্রতের ঘরে এলো সন্তান

অনলাইন ডেক্স / ১৭৭ প্রকাশিত সময়:
শনিবার, ২১ মার্চ, ২০২৬

সুন্দরবনসংলগ্ন দাকোপ উপজেলার ঢাংমারি এলাকার কুমিরের আক্রমণে মৃত সুব্রত মণ্ডলের ঘরে এসেছে সন্তান। স্ত্রী মুন্নী খা (মুন) একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক খুলনার গুড হেলথ ক্লিনিকে চিকিৎসাধীন। দুইজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ ফাতেমা পাপড়ি।পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (২০ মার্চ) দুপুরে মুনের প্রসব ব্যথা শুরু হয়। স্থানীয় এক অভিজ্ঞ ধাত্রী পরিস্থিতি কিছুটা জটিল বলে জানান। পরে ঢাংমারি থেকে ট্রলারে করে তাকে বাগেরহাটের মোংলা নেওয়া হয়। পরে সেখান থেকে খুলনায় পাঠানো হয় তাকে।

শুক্রবার দিবাগত রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয় মুনের। 

মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, সেখানে প্রসূতি সেবার জন্য অভিজ্ঞ নার্স ও মিডওয়াইফ থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মুনকে খুলনায় স্থানান্তর করা হয়।

গত বছরের ১ অক্টোবর সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়ে কুমিরের আক্রমণে প্রাণ হারান সুব্রত মণ্ডল। ওই সময় তার স্ত্রী মুনের গর্ভে ছিল তাদের অনাগত সন্তান।

অবশেষে সেই সন্তান জন্ম নিলেও জন্মের আগেই হারিয়েছে বাবার স্নেহ।


More News Of This Category