শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বারহাট্টায় মাটির নিচ থেকে ৪৯ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১

অনলাইন ডেক্স / ৪২ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

নেত্রকোনার বারহাট্টা থানার নিকটবর্তী এক বাসার মাটির নিচ থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় আকাশ গৌড় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আকাশ গৌড় বারহাট্টা মডেল  প্রাথমিক বিদ্যালয় মোড় এলাকার রাধে শ্যাম গৌড়ের ছেলে। অভিযান পরিচালনাকালে মদ বিক্রির নগদ ৩৪ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বাসাটিতে দীর্ঘদিন ধরে মদসহ অন্যান্য মাদক মজুদ রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। ফ্যাসিবাদ সরকারের আমলে কতিপয় প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় আকাশ গৌড়সহ অন্যরা এই ব্যবসা শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আকস্মিক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

জানা যায়, মাদক ব্যবসায়ী আকাশ গৌড় তার টিনশেড ঘরের মাটির মেঝেতে অত্যন্ত সুকৌশলে গর্ত করে মদের বোতলগুলো লুকিয়ে রাখতেন। অভিযানের সময় শাবল ও কোদাল দিয়ে মাটি খুঁড়ে মদের বোতলগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনা টের পেয়ে আকাশ গৌড়ের সহযোগীরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, আকাশ গৌড়ের দৃশ্যমান কোনো আয়ের উৎস ছিল না।

অল্প কয়েক দিনের মধ্যেই তিনি বিস্তর অর্থ-বিত্তের মালিক বনে গেছেন। তিনি দামি মোটরসাইকেলে চলাফেরা করতেন। এই মোটরসাইকেলটিই ছিল তার ব্যবসার অন্যতম বাহন। নেত্রকোনার দুর্গাভাপুর ও কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করতেন তিনি।অনেকের অভিযোগ, আকাশ গৌড় অত্যন্ত সুকৌশলে ফোনে অর্ডার নিয়ে নিজস্ব মোটরসাইকেলে করে গ্রাহকদের কাছে মদ ‘হোম ডেলিভারি’ দিতেন।কয়েকজন সাবেক নেতার ছত্রচ্ছায়ায় তিনি মাদক ব্যবসা পরিচালনা করতেন।


More News Of This Category