বাঘায় জামায়াত প্রার্থীর গণসংযোগ, ভোট চাইলেন বাড়ি বাড়ি


বাঘায় জামায়াত প্রার্থীর গণসংযোগ, ভোট চাইলেন বাড়ি বাড়ি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। রবিবার (২৫ জানুয়ারি) ২০২৬ সকাল থেকেই সারা দিন ব্যাপী উপজেলার আড়ানীতে সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন রাজশাহী ০৬ (চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।

এছাড়াও বিকেলে তিনি এলাকার মহিলা ভোটারদের সাথে উঠান বৈঠক করেন। সেখানে দাঁড়িপাল্লার পক্ষে তিনি সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। দিনব্যাপী প্রচার প্রচারণার শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামির রাজশাহী ০৬ আসনের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন, “আমরা জনগণের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছি। আমরা চাই দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।