সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

বিশেষ প্রতিনিধি / ৩০ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর একটার দিকে ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এই ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় যুবদল নেতা কামরুল হাসান বাকেরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ বস্ত্র বিতরণ করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি অসহায় ও দুস্থ পুরুষ ও মহিলাদের মাঝে মোট ৫৬০টি কাপড় ও লুঙ্গি বিতরণ করেন।

 

ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হান্নান মিয়া, সাবেক কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রউফ উন নবী। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহাবুব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, মোঃ সিরাজুল ইসলাম বাবলু, ইব্রাহিম মাতুববর, মোঃ কাউছার মাতুববর, মোঃ রহিম শেখ, মোঃ হাবিব শেখ, মোঃ জামাল শেখ, মনি শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের মানবিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি আরো বলেন ১৪ নং ওয়ার্ডে মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। আপনারা যদি স্থানীয় ভাবে ব্যর্থ হন তাহলে আমাকে জানাবেন বলে জানান।

 

এ সময় ঈদ বস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।

 

অনুষ্ঠানটি এলাকাবাসীর উপস্থিতিতে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


More News Of This Category