শিরোনামঃ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জরুরি সিদ্ধান্ত: রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে সাময়িক অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি / ১২২ প্রকাশিত সময়:
রবিবার, ৮ মার্চ, ২০২৬

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার রবিবার (৮ মার্চ) অনুষ্ঠিত ওই জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার শরিফ উদ্দিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। সভায় উপস্থিত সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু এবং রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন এবং পাঠাগার সম্পাদক সুরুজ আলীকে সাময়িকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সভায় সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিক নেতার ওপর হামলা শুধু ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, এটি সাংবাদিক সমাজের ওপরও আঘাত। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


More News Of This Category