সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের ‌আহবান

অনলাইন ডেস্ক / ৪১ প্রকাশিত সময়:
রবিবার, ৮ মার্চ, ২০২৬

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, ঈদকে সামনে রেখে নিরাপত্তা
জোরদারের ‌আহবান

ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার
দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম (পিপিএম-সেবা), জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসসহ র‍্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা ফেব্রুয়ারি ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সভায় জানানো হয়, বর্তমানে সড়কে যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দুর্ঘটনা এড়াতে হাইওয়েতে তিন চাকার যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ভাঙ্গা-ফরিদপুর, ফরিদপুর-মাগুরা এবং ফরিদপুর-রাজবাড়ী সড়কে এ নির্দেশনা কার্যকর করা হবে।
এছাড়া শহরের যানজট নিরসনে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় শহরের যানজট নিরসনে করণীয় বিষয়ে সুপারিশ উপস্থাপন করবে।
সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত এবং নিয়মিত অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।


More News Of This Category