লোহাগড়া বাজারে আগুন, পুড়ে ছাই দুই ঘর

অনলাইন ড্রেস
লোহাগড়া বাজারে আগুন, পুড়ে ছাই দুই ঘর
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নড়াইলের লোহাগড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লোহাগড়া বাজারের ইবাদত সিকদারের আড়তের পেছনের দুটি ঘর আগুনে ভস্মীভূত হয়।

 

 

আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে ব্যবসায়ীরা ধারণা করছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টাকালে মেশিন নষ্ট হয়ে যায়।

 

 

এরপর নড়াইল সদরের ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান ও লোহাগড়া থানা পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান বলেন, আমরা আগুন নেভাতে চেষ্টা করেছি।

 

 

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিতে বিলম্ব হয়েছে।

সিকদার আড়তের মালিক শাহাদত সিকদার জানান, দুটি টিনের ঘর ও মালামাল পুড়ে গেছে। প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষ

তি হয়েছে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।