ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার
(২৪ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া এলাকার হাফেজ ডাঙ্গীতে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় মাদ্রাসার কর্মকর্তাবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার পাশাপাশি গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও অগ্রগতি কামনা করেন।
এ সময় বক্তারা আগামী বছরের মধ্যে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। তাঁরা বলেন, শতবর্ষী এ শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও অবদান বিবেচনায় নিয়ে জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :