রংপুরে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর

অনলাইন ড্রেস
রংপুরে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে দোলনচাঁপা আন্ত নগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 

 

এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন যাত্রী ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল হককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা আন্ত নগর ট্রেনটি সন্ধ্যায় বদরগঞ্জ স্টেশনের কাছে ১ নম্বর লাইনে পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

 

 

ট্রেনের যাত্রীরা নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন। তবে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পার্বতীপুরগামী যাত্রী ওবায়দুল হক ও মাজেদ আলী বলেন, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনে ত্রুটি দেখা দেয়। অনেক শব্দ হচ্ছিল।

 

 

বদরগঞ্জ স্টেশনে এসে চার নম্বর বগির মাঝামাঝি অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়।’

অন্যদিকে, স্টেশনের আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, রেললাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

 

দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী চালককে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে চালক ও গার্ডকে মারধর করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে চালক রফিকুল ইসলাম ট্রেন থেকে নেমে যান।

 

 

বদরগঞ্জ স্টেশনমাস্টার ইমরুল কায়েস বলেন, ‘লাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়নি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।