অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

অনলাইন ড্রেস
অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একজন শিশু থাকায় তাকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

 

 

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এ আদেশ দেন।

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. বাহাদুর হোসাইন (৩০), মো. আলাউদ্দিন (৩২) ও মো. সোহাগ (৩২)। এরা গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের বাসিন্দা।

 

আরো পড়ুন

টঙ্গীতে ছিনতাইকারী-মাদকসেবীসহ ১৮ জন গ্রেপ্তার

টঙ্গীতে ছিনতাইকারী-মাদকসেবীসহ ১৮ জন গ্রেপ্তার

 

গলাচিপা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান থাকা অবস্থায় চারজনকে আটক করা হয়।

 

 

পরে তাদের গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় জেলেদের সঙ্গে এক শিশু থাকায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, এ পর্যন্ত ৫৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৫১ লাখ ৩০ হাজার টাকার অর্থাৎ ৩ লাখ ২৫৫ মিটার জাল উদ্ধার করা হয়েছে।

 

 

এছাড়া ৬২টি অভিযানে ৩৩টি মামলায় ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩০১ মন ইলিশ উদ্ধার করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।